বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে
السراويل القصيرة خلق
বিরলে টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় টানা কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে কখনও হালকা, আবার কখনও মাঝারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে
বিশেষ করে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে এছাড়া নিচু এলাকার বাসিন্দারা জলাবদ্ধতার আশঙ্কা করছেন
তবে কৃষকদের একাংশের মতে, চলমান বৃষ্টি আমন ধানের চারা রোপণের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকলে কৃষিজমির ক্ষতির আশঙ্কা রয়েছে অনেক কৃষক আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হচ্ছে ফলে স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এ অবস্থায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কুতুবদিয়া উপজেলায় দিনব্যাপী শিক্ষা
কার্যক্রম ও পর্যটন স্পট পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকালে তিনি কুতুবদিয়ায় পৌঁছে দেশসেরা উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু করেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি কৈয়ারবিল
সরকারি প্রাথমিক বিদ্যালয়
এবং পূর্বধুরুং
সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরিদর্শন করেন। শ্রেণিকক্ষ ঘুরে তিনি
পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন,
“প্রত্যন্ত অঞ্চল হিসেবে সার্বিকভাবে
স্কুলগুলোর পরিবেশ ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে সাজানো-গোছানো। তবে লেখাপড়ার
দিক দিয়ে তারা এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। হেডমাস্টারদের বলেছি—যেভাবে
খেলাধুলায় এগোচ্ছে, ঠিক সেভাবেই পড়াশোনাতেও এগোতে হবে।”
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের ব্রাহ্মণ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি পুড়ে গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ ।
তিনি জানান, আগুনের খবর পেয়ে কুতুবদিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো হলো,বাদল শীলের ছেলে বলরাম শীল ও তপন শীল, সারদা শীলের ছেলে সেন্টু শীল এবং সেন্টু শীলের ছেলে জনি শীল, ললীত শীলের ছেলে রবি শীল এবং সৌরভ শীল।
ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ৩০ লক্ষ টাকা হবে বলে পরিবারগুলো জানিয়েছে।
ঘটনার পর কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং ২টি দোকানঘরের মালিকদের মাঝে তাৎক্ষণিক ত্রাণ বিতরণ করেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন।
চেয়ারম্যানের পক্ষ থেকে সাংবাদিক হাসান কুতুবী, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ও মাইনুদ্দিন হাশেম মিন্টুর উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হাতে চাল–ডাল, শুকনো খাবার, কাঁচামালসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক পরিবারকে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।




