আওয়ামী লীগের নি ষি দ্ধের দাবিতে এনসিপির বি ক্ষো ভ ও মশাল মিছিল
শর্টস তৈরি করুন
আওয়ামী লীগের নি ষি দ্ধের দাবিতে এনসিপির বি ক্ষো ভ ও মশাল মিছিল
আওয়ামী লীগের নি ষি দ্ধের দাবিতে এনসিপির বি ক্ষো ভ ও মশাল মিছিল
হাসিনার চলে গেছে তার রেখে যাওয়া চেয়ারম্যানরা এখনো লুটেপুটে খাচ্ছে
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।
৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”
বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।
লালমনিরহাটের কালীগঞ্জের তিস্তার চরে ৫০০ জিও ব্যাগের ব্যবস্থা করেন কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী, আমিনগঞ্জ, কানারবাজার ও কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার জনগণের দুঃখ লাঘবে বৈরাতীতে নির্মাণাধীন বাঁধের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৫০০ জিও ব্যাগ প্রদান করা হয়। উক্ত জিও ব্যাগের সঠিক ব্যবস্থাপনা পরিদর্শনে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালিগঞ্জ- আদিতমারী) আসনের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও ছাত্র-জনতার বাস্তব আশা-আকাঙ্খার স্বপ্ন পূরণের এক নিবেদিত উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মো: রোকনুজ্জামান B.Sc AH, MS (BAU); PhD (RU)
মানি লন্ডারিং মামলায় জামিন পাওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসের আবেগঘন বক্তব্য inews
মানি লন্ডারিং মামলায় জামিন পাওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুসের আবেগঘন বক্তব্য
'আই নিউজ বিডি' অ্যাপ




