গোপালগঞ্জে কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রশংসায় ভাসছে প্রশাসন ও… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রশংসায় ভাসছে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ

গোপালগঞ্জ পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করায় পৌরবাসীর প্রশংসায় ভাসছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন..
مشاركة على Eidok
গোপালগঞ্জে কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রশংসায় ভাসছে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ
الصورة: مجمّعة

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জ পৌর এলাকার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করায় পৌরবাসীর প্রশংসায় ভাসছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। 

গত শনিবার (৭ জুন '২৫) পবিত্র ঈদের প্রথম দিন, রোববার ঈদের দ্বিতীয় দিন এবং সোমবার ঈদের তৃতীয় দিন গোপালগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লীরা মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী ধর্মীয় বিধি-বিধান মেনে হাজার হাজার গরু ও ছাগল জবেহ করেন। 

এদিকে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ  হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা বড় জামাতে ঈদের নামাজ আদায় করে বাড়িতে ফিরে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় প্রিয় পশুকে কুরবানী দিয়েছেন। কুরবানী পরবর্তী পশুর রক্ত, গোবর ও বর্জ্যগুলো থেকে যেন কোন অবস্থাতেই রোগ-জীবাণু ও দুর্গন্ধ না ছড়ায় এবং শহরের রাস্তাঘাট সহ  আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সে লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিক-নির্দেশনায় পৌর প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে পৌরবাসীকে সচেতন করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা ও হ্যান্ড লিফলেট বিলি করা হয়। এছাড়াও গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়, এলজিইডি, সড়ক ও জনপথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ পৌরসভায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োজিত সকল পরিচ্ছন্ন (নারী ও পুরুষ) কর্মীদেরকে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন যা পৌরসভার ইতিহাসে এবারই প্রথম। পরিচ্ছন্ন কর্মীরা আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণ পেয়ে এবার দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে সংগৃহীত বর্জ্য ব্যবস্থাপন করতে সক্ষম হয়েছে। বিভিন্ন স্থান থেকে বর্জ্য ও ময়লা আবর্জনা অপসারণ করে সেখানে পৌরসভার পক্ষ থেকে দেওয়া ব্লিচিং পাউডার সিটি এ রোগ জীবাণু ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে আমাদের প্রতিনিধি কে এম সাইফুর রহমান পবিত্র ঈদুল আযহার দিন বিকেল বেলা থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পৌরসভার মনোহর / সওদাগর পট্টি, এস এম মডেল স্কুল এলাকা, মৌলভীপাড়া, মিয়াপাড়া, বেদগ্রাম, বিসিক শিল্প নগরী, পাওয়ার হাউস রোড এলাকাসহ বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে ওই এলাকার স্থানীয় পৌরবাসীর সাথে কথা বলে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃক এবারের ঈদুল আযহা পরবর্তী বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপন সম্পর্কে জানতে চাইলে শহরের সাহাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা জয়দেব সাহা, গোপালগঞ্জ বড় বাজারে কসাই হিসেবে দায়িত্বরত মোঃ আব্দুল করিম, পাওয়ার হাউস এলাকার সহযোগী অধ্যাপক আজমল পাশা, বেসিক শিল্পনগরী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেকমত কাজী সহ একাধিক সাধারণ জনগণ ও পৌরসভার নাগরিক তারা সন্তোষ প্রকাশ করেন এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল সহসভাপতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা القانون-المحكمة শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 340 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত القانون-المحكمة নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা القانون-المحكمة সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে القانون-المحكمة শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 76 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব القانون-المحكمة তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 60 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড القانون-المحكمة তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ القانون-المحكمة নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 Views