ঐতিহ্যবাহী বামনী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | আই নিউজ বিডি

ঐতিহ্যবাহী বামনী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আবদুল্লাহ আল মামুন ঃ নোয়াখালী প্রতিনিধি
分享到 Eidok
ঐতিহ্যবাহী বামনী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
图片:来源收集

ঈদের আনন্দ ছুঁয়ে গেল নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বামনী উচ্চ বিদ্যালয়ে।

 

সোমবার (৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ২০২৫।

 

প্রবেশমুখে দেখা যায় এক সাদামাটা অথচ হৃদয়ছোঁয়া গেট, যাতে লেখা ছিল:

"ঈদ মানে আনন্দ, ঈদ মানে বাঁধন, প্রাক্তনদের মিলন হোক চিরায়ত বন্ধন" এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয়। 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল এডহক কমিটির সভাপতি ও চরকাঁকড়া একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেছবাহ উদ্দিন এবং হাজারীহাট বিএম কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান টিপু।

 

১৯১৪ সালে প্রতিষ্ঠিত বামননী উচ্চ বিদ্যালয় (EIIN: 107329) কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান। এক শতাব্দীর বেশি সময় ধরে এ বিদ্যালয় দেশ-বিদেশে কৃতিত্ব অর্জনকারী বহু গুণীজনের জন্ম দিয়েছে। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৫০০-র বেশি।

 

দিনব্যাপী পুনর্মিলনীতে প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের অনেকেই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত।

 

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান শিক্ষক আবু তাহের দুলাল শুভেচ্ছা বক্তব্যে অতিথিদের অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের অগ্রগতিতে প্রাক্তনদের অবদানের কথা স্মরণ করেন।

 

 প্রাক্তন ছাত্রদের মাঝে থেকে আরও বক্তব্য রাখেন, 

 

প্রফেসর আব্দুর রহিম, সাবেক উপাধ্যক্ষ, চৌমুহনী এসএ কলেজ

সাদাত হোসেন টিটু, অফিসার ইনচার্জ, গোয়েন্দা বিভাগ, লক্ষ্মীপুর

আব্দুল করিম সাথী, বিশিষ্ট ব্যবসায়ী

সাইফুদ্দিন, ডেপুটি ম্যানেজার, এসজিএস বিডি লিমিটেড, চট্টগ্রাম

আজিজুল হক ভিপু, সহকারি অধ্যাপক, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মোঃ আবুল বাশার, ম্যানেজার, সোনালী ব্যাংক, বসুরহাট

ড. আবিদুর রহমান, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফজলুর রহমান ফয়সাল, এডিশনাল এসপি, বাংলাদেশ পুলিশ

আজগর আলী, উপসচিব ও ইনচার্জ, রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প প্রমুখ।

স্কুল প্রাঙ্গণজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস, বন্ধুত্বের কোলাকুলি আর আনন্দঘন ছবি তোলার মুহূর্ত।

 

মধ্যাহ্নভোজ-এর মাধ্যমে সকলে এক অনন্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন। সেই মুহূর্তটি হয়ে ওঠে বহুদিনের স্মৃতি রোমন্থনের এক অনন্য উপলক্ষ।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের একটি স্থায়ী সংগঠন গঠনের ঘোষণা দেওয়া হয়। এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়ন, সামাজিক কাজ এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

ঈদ পুনর্মিলনী উপলক্ষে বামনী হাই স্কুল পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়—যেখানে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি। এটি শুধু একটি পুনর্মিলনী নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষা ও মূল্যবোধের এক গর্বিত সেতুবন্ধন।

注释 0

没有找到评论