সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ | আই নিউজ বিডি

সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

****
Поделиться в Eidok
সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
Фото: из открытых источников

মিলন মাহমুদ, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারধর ও ২ লাখ টাকা, স্বর্নালংকার লুটের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা এলাকায় বাবু মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর উপর এ হামলা চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। এসময় নগদ ২ লাখ টাকা ও দেড় ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টায় উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বাবু মোল্লার চাচা মোঃ রোকন দেওয়ান একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের আতর আলী(৪৫), আবির(২২), দীন ইসলাম(৩০), নুর ইসলাম(২৫)।

ভুক্তভোগী বাবু মোল্লা জানান, গরু ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে সিরাজপুর হাটে যাচ্ছিলেন। চর বার্তা গ্রামের একটি নির্জন রাস্তায় পৌঁছালে পেয়ারা বাগানে লুকিয়ে থাকা দুর্বৃত্ত আতর আলী, আবির, দীন ইসলাম, নুর ইসলাম তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই বাবু মোল্লাকে দেশীয় অস্ত্র ও লাঠি/বাশ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং তার লুঙ্গীর কোচরে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। বাবু মোল্লা চিৎকার করলে বাবু মোল্লার স্ত্রী ছুটে আসে।তাকেও মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় বাবু মোল্লার স্ত্রীর গলায় থাকা দেড় ভরি ওজনের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবু মোল্লা বাড়ী ফিরলেও স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Районные новости দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Районные новости চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Районные новости নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Районные новости লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Районные новости ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Районные новости  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views