সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ | আই নিউজ বিডি

সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

****
I-share sa Eidok
সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা, টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
Larawan: kuha mula sa arkibo

মিলন মাহমুদ, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে গরু ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারধর ও ২ লাখ টাকা, স্বর্নালংকার লুটের অভিযোগ উঠেছে। উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা এলাকায় বাবু মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর উপর এ হামলা চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন। এসময় নগদ ২ লাখ টাকা ও দেড় ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টায় উপজেলার চান্দহর ইউনিয়নের চর বার্তা গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বাবু মোল্লার চাচা মোঃ রোকন দেওয়ান একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের আতর আলী(৪৫), আবির(২২), দীন ইসলাম(৩০), নুর ইসলাম(২৫)।

ভুক্তভোগী বাবু মোল্লা জানান, গরু ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে সিরাজপুর হাটে যাচ্ছিলেন। চর বার্তা গ্রামের একটি নির্জন রাস্তায় পৌঁছালে পেয়ারা বাগানে লুকিয়ে থাকা দুর্বৃত্ত আতর আলী, আবির, দীন ইসলাম, নুর ইসলাম তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই বাবু মোল্লাকে দেশীয় অস্ত্র ও লাঠি/বাশ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এবং তার লুঙ্গীর কোচরে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। বাবু মোল্লা চিৎকার করলে বাবু মোল্লার স্ত্রী ছুটে আসে।তাকেও মারধর করে গুরুতর আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় বাবু মোল্লার স্ত্রীর গলায় থাকা দেড় ভরি ওজনের চেইন ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবু মোল্লা বাড়ী ফিরলেও স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Balita sa Distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 43 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 40 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 72 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views