ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,

****
שיתוף ב-Eidok
ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,
צילום: ארכיון

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের দাবি,তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন,ধারণা করা হচ্ছে রোববার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন।রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন। পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন।

এ ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয়। ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই।

এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানশেডের জানালা খোলা অবস্থায় দেখতে পান। ওই জানালা দিয়ে ইউনিফর্ম,বুট পরাবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ সময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা פשע মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 2 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা פשע কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 55 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার פשע শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 51 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ פשע মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 128 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার פשע রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 58 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ פשע ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 75 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ פשע কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 82 Views