ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,

****
Eidok-এ শেয়ার
ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,,,,
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ওয়ার্কশপ ভবনে এসএম সৌরভ হোসেন নামে এক সৈনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের দাবি,তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

মৃত সৌরভ হোসেন ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন,ধারণা করা হচ্ছে রোববার ভোর ৫টা ১০ মিনিটে জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট আরপি গেট সংলগ্ন সৈনিক ব্যারাকে সৈনিক এসএম সৌরভ হোসেন কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে- সৈনিক সৌরভ বগুড়া সেনানিবাস থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে এমপি (এপিসি) স্কট হিসেবে বদলি হন। তিনি অনলাইনে জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে মানসিক অশান্তিতে ছিলেন।রোববার গোপনে চার্জার পয়েন্টে থাকা ল্যান্স করপোরাল ইয়াসির আরাফাতের মোবাইল থেকে ১৪ হাজার টাকা বেটিং সাইটে ডিপোজিট করেন। পরে সৌরভ মোবাইলটি চার্জার পয়েন্টে রাখতে গেলে ইয়াসির আরাফাত বিষয়টি টের পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং লোকজনদের ডাকাডাকি করেন।

এ ঘটনায় সৌরভকে শাস্তি হিসেবে নজরবন্দি রাখা হয়। ভোরে সৈনিক সৌরভ ওয়াশরুমে যাওয়ার কথা বললে পাহারাদার তাকে ওয়াশরুমে নিয়ে যান। পরে বেশ কিছুক্ষণ পরে প্রহরী সৈনিক সৌরভকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন ওয়াশরুমে কেউ নেই।

এক পর্যায়ে গার্ড কমান্ডার ও প্রহরী টয়লেটের ভেতর সানশেডের জানালা খোলা অবস্থায় দেখতে পান। ওই জানালা দিয়ে ইউনিফর্ম,বুট পরাবস্থায় সৈনিক সৌরভ (ব্যারাক) লাইনের তৃতীয় তলার পূর্ব পাশে সাইডের কনস্ট্রাকশনের বাঁশের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এ সময় মরদেহের পাশে বিশেষ চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে আত্মহত্যার আগে সৌরভ তার নিজের দোষ স্বীকার করে আত্মহত্যার কারণ উল্লেখ করেন বলে জানিয়েছেন ওসি।।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Suç গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 64 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Suç নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 69 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Suç দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 57 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Suç দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 95 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Suç সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 70 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Suç ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 36 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Suç শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 79 Views