ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো..
I-share sa Eidok
ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম
Larawan: kuha mula sa arkibo

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান এর নির্দেশনা মোতাবেক, পবিত্র ঈদ-উল আযহা-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ঝিনাইদহ জেলায় ভিজিলেন্স টীম ও মনিটরিং টীম ঝিনাইদহ জেলায় সড়ক নিরাপত্তা মূলক রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিসি, মালিক সমিতি,  শ্রমিক ইউনিয়ন, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও বিআরটিএর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

"আসন্ন ঈদুল আযহা' ২৫" উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (০১ জুন '২৫) সকালে ঝিনাইদহ শহরে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ ঝিনাইদহ এর যৌথ আয়োজনে পথচারী, ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। 

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক বিভাগের পরিদর্শক মশিউর রহমান, হাইওয়ে পুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক এস এম সবুজ ও সজীব সরকার, ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠিত রোড শোতে স্থানীয় সুশীল সমাজ, জনগণ ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 32 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 40 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views