ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক… | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো..
Eidok-এ শেয়ার
ঈদুল আযহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে সড়ক নিরাপত্তা রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান এর নির্দেশনা মোতাবেক, পবিত্র ঈদ-উল আযহা-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ঝিনাইদহ জেলায় ভিজিলেন্স টীম ও মনিটরিং টীম ঝিনাইদহ জেলায় সড়ক নিরাপত্তা মূলক রোড শো ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সপ্তাহব্যাপী ঝিনাইদহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিসি, মালিক সমিতি,  শ্রমিক ইউনিয়ন, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও বিআরটিএর সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

"আসন্ন ঈদুল আযহা' ২৫" উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (০১ জুন '২৫) সকালে ঝিনাইদহ শহরে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ ঝিনাইদহ এর যৌথ আয়োজনে পথচারী, ঘরেফেরা/ঘরমুখো মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ রোড শো আয়োজন করা হয়। 

ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত রোড শোতে পথচারী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

সকলের উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং সঞ্চালনা করেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

রোড শো তে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক বিভাগের পরিদর্শক মশিউর রহমান, হাইওয়ে পুলিশ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক এস এম সবুজ ও সজীব সরকার, ঝিনাইদহ মালিক সমিতির সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠিত রোড শোতে স্থানীয় সুশীল সমাজ, জনগণ ও পথচারীদের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। স্থানীয় মানুষ ও সাধারণ জনগণ এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

注释 0

没有找到评论

相关文章

প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-法院 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 42 Views ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 法律-法院 ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর: শ্রদ্ধা ও শোকে স্মরণ, শোকযাত্রা ও স্মরণসভা অনুষ্ঠিত 43 Views তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 法律-法院 তদন্ত ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিতে চাওয়া ওসি আবু নাসের রায়হানের বদলি 39 Views বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 法律-法院 বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের সুযোগ নেই: হাইকোর্ট 52 Views এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 法律-法院 এসিল্যান্ড পদ দীর্ঘদিন শূন্য, এবার ইউএনওর বদলি—প্রশাসনিক স্থবিরতার আশঙ্কা তালায় 75 Views কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 法律-法院 কদমতলা বাজারে মাদকের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি 69 Views দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 法律-法院 দেবহাটায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, কলেজ মাঠকে বানানো হলো ডাম্পার চলাচলের পথ 106 Views