হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি | আই নিউজ বিডি

হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।

তবে বৈরী আবহাওয়া থা..
Partilhar no Eidok
হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি
Foto: arquivo

হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি

 

আব্দুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি 

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।

 

তবে বৈরী আবহাওয়া থাকায় উদ্ধারকাজে নিয়োজিতদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

এ তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুর আড়াইটার দিকে ভাসানচর থেকে চার পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।

 

তিনি জানান, যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান।

ইব্রাহিম জানান, ৪১ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

 

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Notícias do distrito পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 63 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? Notícias do distrito ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 60 Views দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Notícias do distrito দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 80 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Notícias do distrito চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 75 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 91 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Notícias do distrito নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 55 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Notícias do distrito লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 39 Views