হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি | আই নিউজ বিডি

হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।

তবে বৈরী আবহাওয়া থা..
Eidok-এ শেয়ার
হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি
ছবি: সংগৃহীত

হাতিয়ায় ৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি

 

আব্দুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি 

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।

 

তবে বৈরী আবহাওয়া থাকায় উদ্ধারকাজে নিয়োজিতদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

এ তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুর আড়াইটার দিকে ভাসানচর থেকে চার পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।

 

তিনি জানান, যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান।

ইব্রাহিম জানান, ৪১ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 60 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ