রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চারজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় কচুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা মুসলিমা খাতুন।
বিতরণ কার্যক্রমটি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও মো. রুবেল হোসেনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংগার শো-রুম, কচুয়া শাখার স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন। বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।
যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ। | আই নিউজ বিডি
যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0