যশোর

যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

****
Eidok'ta paylaş
যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
Fotoğraf: derleme

রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চারজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় কচুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা মুসলিমা খাতুন।
বিতরণ কার্যক্রমটি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও মো. রুবেল হোসেনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংগার শো-রুম, কচুয়া শাখার স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন। বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। İlçe Haberleri চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 10 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি İlçe Haberleri চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 28 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন İlçe Haberleri নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 26 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 34 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড İlçe Haberleri ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 27 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি İlçe Haberleri গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 33 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি İlçe Haberleri ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 66 Views