যশোর

যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

****
Auf Eidok teilen
যশোরের কচুয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ
Foto: Archiv

রাসেল মাহমুদ।। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চারজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় কচুয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাবা মুসলিমা খাতুন।
বিতরণ কার্যক্রমটি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও মো. রুবেল হোসেনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিংগার শো-রুম, কচুয়া শাখার স্বত্বাধিকারী মো. ইবরাহীম হোসেন। বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন। হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Bezirksnachrichten নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 10 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 31 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Bezirksnachrichten ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 21 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Bezirksnachrichten গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 25 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Bezirksnachrichten ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 64 Views ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Bezirksnachrichten ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 348 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Bezirksnachrichten ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 40 Views