চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার, মুর্শিদা মোড় থেকে নাচোল ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কের মোট দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার। এর মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে এক কিলোমিটার অংশে ইতোমধ্যে পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। তবে বাকি ৮০০ মিটার সড়ক এখনো কাঁচা অবস্থায় রয়েছে।
এই অসম্পূর্ণ সড়কটির কারণে বিশেষ করে সোনাডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদেরকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাঁচা সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে, ফলে এলাকাবাসীর নিত্যদিনের যাতায়াত, চিকিৎসা গ্রহণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা বলেন এই ৮০০ মিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করার ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।