মির্জাগঞ্জে গভীর রাতে মসজিদের সামনে থেকে গাড়ি চুরি, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মির্জাগঞ্জে গভীর রাতে মসজিদের সামনে থেকে গাড়ি চুরি, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
মির্জাগঞ্জে গভীর রাতে মসজিদের সামনে থেকে গাড়ি চুরি, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা..
মির্জাগঞ্জে গভীর রাতে মসজিদের সামনে থেকে গাড়ি চুরি, সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা..
ছবি: সংগৃহীত
জাকারিয়া রানা
স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১ নম্বর মাধবখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে মসজিদের সামনে থেকে একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরি হওয়া গাড়িটির সন্ধান পেতে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি চলছে। গাড়িটির সন্ধান দিতে বা উদ্ধারে কার্যকর তথ্য প্রদানকারীকে মালিকের পক্ষ থেকে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

 

জানা যায়, ২০২৬ সালের ২৬ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে বাড়ির পাশের একটি মসজিদের সামনে রাখা গাড়িটি চুরি হয়। চুরি হওয়া গাড়িটির নম্বর METRO LA-64-2525।

 

ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি চুরির বিষয়টি জানাজানি হলে এর সন্ধানে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু করা হয়।

 

গাড়িটির অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে অথবা গাড়িটি শনাক্ত করে উদ্ধারে সহযোগিতা করতে পারলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

যোগাযোগ: ০১৭৪৫-৬৮৮৯৯১

 

গাড়ির নম্বর: METRO LA-64-2525

ঘটনাস্থল: ৩ নং ওয়ার্ড , ১নং  মাধবখালী ইউনিয়ন, মির্জাগঞ্জ, পটুয়াখালী।

 

চুরি হওয়া গাড়িটি উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

জাকারিয়া রানা
জাকারিয়া রানা 8 ঘণ্টা আগে
https://eyenewsbd.com/n/60165
0 0 উত্তর দিন
আরো দেখুন


News Card Generator