ধামইরহাটে দুর্ঘটনায় আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আখরাজুল ইসলাম.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধামইরহাটে দুর্ঘটনায় আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আখরাজুল ইসলাম..

মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত) avatar   
মো. রিফাতুল হাসান চৌধুরী (সৈকত)
ধামইরহাটে দুর্ঘটনায় আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আখরাজুল ইসলাম..
ধামইরহাটে দুর্ঘটনায় আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন আখরাজুল ইসলাম..
ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা হেলাল হোসেনের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখরাজুল ইসলাম চৌধুরী।..

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তিনি অসুস্থ ওই নেতার পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন।

গত ২২ অক্টোবর বিকেলে উপজেলার ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক হেলাল হোসেনের বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন আখরাজুল ইসলাম চৌধুরী।

জানা যায়, প্রায় ছয় মাস আগে নওগাঁ জেলা বিএনপির একটি সভা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন হেলাল হোসেন। এতে তার পায়ের হাড় ভেঙে যায়। দুই দফা অস্ত্রোপচার করানোর পরও উন্নত চিকিৎসার অভাবে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার বিষয়টি ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

চিকিৎসা সহায়তা ও উন্নত চিকিৎসার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হেলাল হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার মতো একজন ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতার চিকিৎসার নির্দেশনা দিয়ে প্রমাণ করেছেন, তিনি কর্মীবান্ধব ও জনদরদি নেতা। আমি তার দীর্ঘায়ু কামনা করি।” পাশাপাশি স্থানীয়ভাবে সহযোগিতার জন্য ধামইরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আবির হাসান মিলন, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল হোসেন সুমন, নওগাঁ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুষার হোসেন ফিরোজ, ইসবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির মুছা, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম মিঠু, ধামইরহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইদ বিন জাবেদ এবং ইসবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator