গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন এবং গণপূর্ত জোনের প্রধান প্রকৌশলীর উদ্বোধনে অংশগ্রহণের বিষয়ে প্রশিক্ষার্থীদের সহযোগিতা..
Chia sẻ lên Eidok
গোপালগঞ্জে ৬০ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন
Ảnh: tư liệu

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

কর্মক্ষেত্রে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ অপরিহার্য। প্রতিটি কর্ম ক্ষেত্রে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর আয়োজনে ৬০ (ষাট) ঘন্টার অভ্যন্তরীণ প্রশিক্ষণের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৭ মে '২৫) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। 

তিনি সহ জোনের অন্যান্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ সিনিয়র কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সকল প্রশিক্ষনার্থীদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এর আগে গোপালগঞ্জ গণপূর্ত জোনের নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) নাহিদ আফরোজ - এর সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ গণপূর্ত জোন -এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ বাহাদুর আলী, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল, ই/এম (পিএন্ডডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সুফিয়ান লিমন প্রমুখ।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গোপালগঞ্জ গণপূর্ত জোন ও বিভাগে কর্মরত সকল প্রকৌশলগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অনলাইনে (জুম মিটিং) রাজবাড়ী জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ফরিদপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান, শরীয়তপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার ও মাদারীপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার হোসেন, গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকার, সহকারী প্রকৌশলী মোঃ মহিউদ্দিন হাসান, উপ-সহকারী প্রকৌশলী অন্তু কুমার সাহা, হীরক বিশ্বাস, সিনিয়র হিসাব সহকারী (ক্যাশিয়ার) রইজ আহমেদ, সিনিয়র হিসাব সহকারী চিন্ময় সমাদ্দার, অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক গাজী আমিনুল হক, শেখ মনিরুল ইসলাম সহ জোনের পাঁচ জেলার অন্যান্য প্রকৌশলীগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা Luật-Tòa án শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 396 Views নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত Luật-Tòa án নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 Views সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Luật-Tòa án সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Luật-Tòa án শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 77 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Luật-Tòa án তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 61 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Luật-Tòa án তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Luật-Tòa án নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 Views