গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা -২০২৫: প্রশাসনের সকাল সাড়ে ১০ টায় প্রেস… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা -২০২৫: প্রশাসনের সকাল সাড়ে ১০ টায় প্রেস ব্রিফিং

গোপালগঞ্জ জেলা প্রশাসনে সকাল সাড়ে ১০ টায় ভূমি মেলা -২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, যা নিয়ে আলোচনা সঞ্চালন করা হয়..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা -২০২৫: প্রশাসনের সকাল সাড়ে ১০ টায় প্রেস ব্রিফিং
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা -২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ মে '২৫) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতানের সঞ্চালনায় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৫ মে থেকে ২৭ মে (৩ দিন ব্যাপী) পর্যন্ত গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। আসন্ন ভূমি মেলা -২০২৫ উদযাপন উপলক্ষে ২৫ মে সকাল ১০ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা সহ  আলোচনা সভা এবং জেলার পাঁচ উপজেলা (ভূমি) সহকারী কর্মকর্তার অফিস চত্বরে অস্থায়ী স্টল স্থাপনের মাধ্যমে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবগত হবে।  

তিনি আরও বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দালালদের নাম ও ছবি প্রকাশ করা হবে। ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 


এর আগে গোপালগঞ্জ জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক চেক তুলে দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

এ সময়  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদ সহ অন্যান্য কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা আইন-আদালত শ্রীমঙ্গলে মহাদেব ও দুধালয়কে ১.১০ লাখ টাকা জরিমানা 396 ভিউ নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত আইন-আদালত নেত্রকোনার পূর্বধলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি: তৃণমূল পর্যায়ে ন্যায়বিচারের নতুন দিগন্ত 82 ভিউ সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা আইন-আদালত সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 70 ভিউ শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে আইন-আদালত শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 77 ভিউ তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব আইন-আদালত তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 61 ভিউ তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 70 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 70 ভিউ