রূপগঞ্জে রাজউকের অনুমোদনহীন পাঁচ ভবনের নির্মাণ কাজ বন্ধ

****
Partilhar no Eidok
রূপগঞ্জে রাজউকের অনুমোদনহীন পাঁচ ভবনের নির্মাণ কাজ বন্ধ
Foto: arquivo

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত পাঁচটি ভবনের নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার বরপা এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।

 

অভিযানে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। পাশাপাশি একটি বহুতল ভবনের দুটি ফ্লোরের আংশিক ভাঙচুর করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, অভিযুক্ত ভবনগুলো নির্মাণে সংশ্লিষ্টদের পৌরসভার অনুমোদন থাকলেও রাজউকের অনুমোদনের কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। পাশাপাশি পৌরসভার অনুমোদিত নকশাও মানা হয়নি। নকশা লঙ্ঘন করে নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভবনগুলোর নির্মাণ কাজ বন্ধ করা হয়।

 

তিনি আরও বলেন, ভবন মালিকদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিক কোনো আর্থিক জরিমানা আরোপ করা সম্ভব হয়নি। তবে রাজউকের অনুমোদন ও নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল Lei-Julgamento শামীম হত্যার ঘটনায় নতুন মোড়, ভিডিও ফুটেজের সূত্রে গ্রেপ্তার ধর্মীয় শিক্ষক সাদিকুল 51 Views সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা Lei-Julgamento সিরাজগঞ্জে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার, জরিমানা লাখ টাকা 52 Views সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ Lei-Julgamento সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 77 Views বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা Lei-Julgamento বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 52 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা Lei-Julgamento সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 52 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় Lei-Julgamento বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 52 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর Lei-Julgamento কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 29 Views