হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত | আই নিউজ বিডি

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
Partilhar no Eidok
হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত
Foto: arquivo

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত

 

নোয়াখালী জেলা প্রতিনিধি: 

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশ।

 

আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের টাংকির ঘাট এলাকার- ডাকাত আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ (৪২)। 

 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকিরঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় পৃথক স্থান থেকে দুর্ধর্ষ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

 

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল, সমুদ্রগামী বোটের কাছে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা সংগ্রহ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Crime ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Crime ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Crime চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Crime মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Crime কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Crime শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Crime মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views