হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত | আই নিউজ বিডি

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
Eidok-এ শেয়ার
হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ আটক তিন দুর্ধর্ষ ডাকাত

 

নোয়াখালী জেলা প্রতিনিধি: 

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছে থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশ।

 

আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার হরনি ইউনিয়নের টাংকির ঘাট এলাকার- ডাকাত আব্দুর রব প্রকাশ রব বাহিনীর সদস্য মোস্তফা (৫০), মিরাজ (৪৫) ও সবুজ (৪২)। 

 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাংকিরঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় পৃথক স্থান থেকে দুর্ধর্ষ রব বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। পরে রবের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

 

তিনি আরও জানান, রব বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়ী মহল, সমুদ্রগামী বোটের কাছে প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চাঁদা সংগ্রহ, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crime গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 84 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crime নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crime দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crime দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crime সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Crime ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Crime শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views