কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩

প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩
Dela på Eidok
কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩
Foto: arkiv

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ মেয়েকে হত্যার অভিযোগে পিতা জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মোর্শেদা বেগম ও ভাবি কহিনুর বেগমকে আটক করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে বাড়ির পাশের জমি থেকে স্কুলছাত্রী জান্নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। প্রথমে জান্নাতির জ্যাঠা খলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, বিরোধপূর্ণ জমির প্রতিপক্ষরা রাতের আঁধারে জান্নাতিকে হত্যা করে ফেলে রেখে গেছে।

তবে স্থানীয়দের সন্দেহ ছিল ঘটনার পেছনে পরিবারেরই হাত রয়েছে। পরে তদন্তে পুলিশের কাছে স্পষ্ট হয়, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। রোববার (১১ মে) গ্রেপ্তার হন জান্নাতির বাবা জাহেদুল। তিনি হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামতও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদুল, তার ভাই খলিল এবং প্রতিবেশী মকবুল পাটোয়ারি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়া তাদের আরেক ভাই রফিকুল ইসলামের সঙ্গেও জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রফিকুল ও তার স্ত্রী হালি বেগম অভিযোগ করেন, জাহেদুল ও খলিল তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন।

রফিকুল বলেন, “ওরা বলতো, আমাগো মারি ফেললে সন্দেহ হবে, তাই নিজের মেয়েকই মাইরা গোষ্ঠিরে ফাঁসানোর চেষ্টা করলো।”

ঘটনার পর থেকে খলিল পলাতক রয়েছেন এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের দাবি, খলিল এই হত্যায় সরাসরি সহযোগিতা করেছেন। তারা আরও সন্দেহ প্রকাশ করেন, খলিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুহুল আমিন (উকিল) ও আব্দুল কাদের নামের দুই ব্যক্তি পরিকল্পনায় যুক্ত থাকতে পারেন।

ওসি হাবিবুল্লাহ জানান, তদন্ত চলছে এবং প্রমাণ পেলে যেকোনো জড়িতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Brott ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Brott ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Brott চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 32 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Brott মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Brott কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Brott শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Brott মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views