কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩ | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩

প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা, মা সহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজ মেয়েকে হত্যার অভিযোগে পিতা জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী মোর্শেদা বেগম ও ভাবি কহিনুর বেগমকে আটক করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে বাড়ির পাশের জমি থেকে স্কুলছাত্রী জান্নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। প্রথমে জান্নাতির জ্যাঠা খলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, বিরোধপূর্ণ জমির প্রতিপক্ষরা রাতের আঁধারে জান্নাতিকে হত্যা করে ফেলে রেখে গেছে।

তবে স্থানীয়দের সন্দেহ ছিল ঘটনার পেছনে পরিবারেরই হাত রয়েছে। পরে তদন্তে পুলিশের কাছে স্পষ্ট হয়, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। রোববার (১১ মে) গ্রেপ্তার হন জান্নাতির বাবা জাহেদুল। তিনি হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামতও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদুল, তার ভাই খলিল এবং প্রতিবেশী মকবুল পাটোয়ারি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়া তাদের আরেক ভাই রফিকুল ইসলামের সঙ্গেও জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রফিকুল ও তার স্ত্রী হালি বেগম অভিযোগ করেন, জাহেদুল ও খলিল তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিতেন।

রফিকুল বলেন, “ওরা বলতো, আমাগো মারি ফেললে সন্দেহ হবে, তাই নিজের মেয়েকই মাইরা গোষ্ঠিরে ফাঁসানোর চেষ্টা করলো।”

ঘটনার পর থেকে খলিল পলাতক রয়েছেন এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের দাবি, খলিল এই হত্যায় সরাসরি সহযোগিতা করেছেন। তারা আরও সন্দেহ প্রকাশ করেন, খলিলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুহুল আমিন (উকিল) ও আব্দুল কাদের নামের দুই ব্যক্তি পরিকল্পনায় যুক্ত থাকতে পারেন।

ওসি হাবিবুল্লাহ জানান, তদন্ত চলছে এবং প্রমাণ পেলে যেকোনো জড়িতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? अपराध সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 15 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ अपराध মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views