বগুড়ার সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের ছাত্রীনিবাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে একটি ৪৩ ইঞ্চি টেলিভিশন ও ফুটবল প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বগুড়া জেলা পরিষদের অর্থায়নে উপহারসামগ্রীগুলো কলেজ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক তিথিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
Appen „Eye News BD“
Kommentarer 0