জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব

****
Partager sur Eidok
জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব
Photo : collectée
জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব
জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল, স্বপ্ন আন্তর্জাতিক মঞ্চে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের সন্তান ফখরুল ইসলাম জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চতুর্থ স্থান অর্জন করে এলাকায় গৌরব বয়ে এনেছেন। মাত্র চার বছর আট মাসের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা ও আত্মত্যাগের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন।ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বড় ভাই ফয়সাল আহমেদের শরীরচর্চা দেখে বডিবিল্ডিংয়ের প্রতি আগ্রহ জন্মায় ফখরুলের। শুরুতে বাড়িতে নিজ উদ্যোগে পুশ-আপসহ বিভিন্ন ব্যায়াম করতেন। বড় ভাইয়ের সহযোগিতা ও অনুপ্রেরণায় ধীরে ধীরে শরীরচর্চার প্রতি ভালোবাসা তৈরি হয়।

তাঁর আদর্শ ও অনুপ্রেরণা বিশ্বখ্যাত বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগার। ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। পাশাপাশি আইএফবিবি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রো কার্ড অর্জনের স্বপ্ন দেখেন।

ফখরুল জানান, বডিবিল্ডিংয়ে ভালো অবস্থানে যেতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে কঠোর নিয়মের মধ্যে থাকতে হয়। খাবার, ব্যায়াম ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা একজন বডিবিল্ডারের জন্য বড় চ্যালেঞ্জ।তিনি বলেন, “ইনশাআল্লাহ, বডিবিল্ডিংয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। দেশের বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে। বাংলাদেশের হয়ে আইএফবিবি শোতে অংশ নিয়ে প্রো কার্ড অর্জন করতে চাই।”

নিজের এই অর্জন বাবা-মাকে উৎসর্গ করতে চান ফখরুল ইসলাম। তাঁর প্রত্যাশা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে একদিন আন্তর্জাতিক বডিবিল্ডিং অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ Actualités Sportives মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ 49 Views মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত Actualités Sportives মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত 76 Views জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Actualités Sportives জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 72 Views ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা Actualités Sportives ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা 66 Views আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Actualités Sportives আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 45 Views গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় Actualités Sportives গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 115 Views সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন Actualités Sportives সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 102 Views