সাতক্ষীরা

জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান, সাতক্ষীরায় রেফারি ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু..
Eidok-এ শেয়ার
জেলা প্রশাসকের বেলুন উড়িয়ে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবি: সংগৃহীত

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার প্রসার, মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টি এবং ফুটবল রেফারিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—সাতক্ষীরা সদর উপজেলা, আশাশুনি উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, তালা উপজেলা, দেবহাটা উপজেলা, কালিগঞ্জ উপজেলা, কলারোয়া উপজেলা ও শ্যামনগর উপজেলা।

আয়োজকরা জানান, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার অনন্য মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতার মধ্য দিয়ে রেফারিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ খেলার খবর মসজিদে শিশু ও ইমামের ফুটবল খেলা: সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশ্লেষণ 22 ভিউ মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত খেলার খবর মুকসুদপুরে স্বতঃস্ফূর্তভাবে লকডাউন পালিত 50 ভিউ ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা খেলার খবর ফরিদগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন চাঁদপুর সদর, ফুটবলে নতুন যুগের ঘোষণা 42 ভিউ আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খেলার খবর আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 45 ভিউ গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় খেলার খবর গ্রামীণ ঐতিহ্যের হাডুডুতে মাতল রইচপুর, ফাইনালে টিম সাকিবের জয় 115 ভিউ সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন খেলার খবর সদরপুরে ভলিবল ফাইনালে নগরকান্দার অনির্বাণ যুব সংঘ চ্যাম্পিয়ন 102 ভিউ ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের খেলার খবর ১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা সেনেগালের 108 ভিউ