বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ মৌলভীবাজারের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় যুবদল।..
Eidok पर शेयर करें
বহিষ্কারাদেশ প্রত্যাহার,স্বপদে ফিরলেন মহিউদ্দিন ঝাড়ু
फ़ोटो: संग्रहीत

দলীয় বহিষ্কারাদেশের অবসান ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন আহম্মদ ঝাড়ুর। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের সাংগঠনিক পদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে মৌলভীবাজার জেলার যুবদলের আরও ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আগের সাংগঠনিক পদে পুনর্বহাল করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিউদ্দিন ঝাড়ুর পাশাপাশি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্য নেতারা হলেন কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ,যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী,আছনাজ চৌধুরী ইমন,মো. জিয়া উদ্দিন চৌধুরী ও ইজ্জাদুর রহমান এবং সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৯ অক্টোবর রাতে কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে মহিউদ্দিন আহম্মদ ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

তবে বহিষ্কারের পর মহিউদ্দিন ঝাড়ু জানিয়েছিলেন,মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুর কারণে পারিবারিক জরুরি পরিস্থিতিতে তিনি জেলা পর্যায়ের ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি। তবে নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের ব্যবস্থা করেছিলেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

প্রসঙ্গত,মহিউদ্দিন আহম্মদ ঝাড়ু দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি দীর্ঘ সময় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় স্থানীয় পর্যায়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে একাধিক মামলার আসামি হয়ে তাঁকে গ্রেপ্তারও হতে হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৮ নভেম্বর দিবাগত রাতে পুলিশ অ্যাসল্ট মামলায় শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অবরোধসহ সরকারবিরোধী আন্দোলন চলাকালে ২০২৩ সালের ৪ নভেম্বর শ্রীমঙ্গলের শাহজীবাজার এলাকা থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়।

দীর্ঘদিন উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে মহিউদ্দিন ঝাড়ু আবারও তাঁর পূর্বের সাংগঠনিক পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। একই সঙ্গে মৌলভীবাজার জেলার যুবদলের আরও নয় নেতার সাংগঠনিক পদে ফেরার পথ খুলেছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ राजनीति ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ 60 Views সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি, সাতক্ষীরায় জামায়াতের মিছিল राजनीति সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি, সাতক্ষীরায় জামায়াতের মিছিল 84 Views সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত राजनीति সিরাজগঞ্জে নির্বাচনী হাওয়ায় ঠাকুরট্যাকে আব্দুল কাদেরের সভায় জনস্রোত 44 Views রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক সভা राजनीति রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক সভা 56 Views ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার राजनीति ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা বোরহান গ্রেপ্তার 67 Views ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি राजनीति ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলা ছাত্রদলের ২৫ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি 52 Views আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি राजनीति আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 43 Views