সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

****
Partager sur Eidok
সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক
Photo : collectée

সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে শিশুটির গতিরোধ করেন একই এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মাহবুব আলম (৩৩)। তিনি চকলেট ও চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে অটোরিকশায় তুলে নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। পরে তাকে আবার বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার পর শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা জাহেদা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Nouvelles du district ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 49 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Nouvelles du district ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 58 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Nouvelles du district ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 31 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Nouvelles du district সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 44 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Nouvelles du district সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 74 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Nouvelles du district ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 20 Views সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Nouvelles du district সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 55 Views