যশোর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক কর্মী..
Compartir en Eidok
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬
Foto: archivo

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

 

শনিবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশিয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মইদুল।গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Noticias del distrito বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 14 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Noticias del distrito বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 54 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Noticias del distrito ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 31 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Noticias del distrito জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 29 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Noticias del distrito ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 44 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Noticias del distrito কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 24 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Noticias del distrito চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 40 Views