যশোর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক কর্মী..
Поделиться в Eidok
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬
Фото: из открытых источников

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

 

শনিবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশিয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মইদুল।গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Районные новости ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 25 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি Районные новости কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 17 Views চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। Районные новости চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 36 Views চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি Районные новости চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 33 Views নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন Районные новости নভেম্বরেও লাগামহীন ডেঙ্গু: চাঁদপুরে ১৬ দিনে আক্রান্ত ১৩৫, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন 41 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 40 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Районные новости ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 30 Views