যশোর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক কর্মী..
Condividi su Eidok
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ যশোরে, নিহত ১, আটক ৬
Foto: archivio

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে।

 

শনিবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশিয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মইদুল।গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক Notizie del distretto মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 14 Views সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Notizie del distretto সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 41 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Notizie del distretto আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 50 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Notizie del distretto বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Notizie del distretto বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 94 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Notizie del distretto ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 54 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Notizie del distretto জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 56 Views