কুলাউড়ার আলোচিত মনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কুলাউড়ায় ২০১৭ সালে পারিবারিক বিরোধের জেরে শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল..
Chia sẻ lên Eidok
কুলাউড়ার আলোচিত মনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
Ảnh: tư liệu
 
 
 
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক ২০১৭ সালের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা (পাবই) এলাকায় পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জেরে স্ত্রী রায়না বেগম এবং তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আঘাত করে হত্যাচেষ্টা চালান সালাউদ্দিন। এ সময় বোন রায়না বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
 
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
 
দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর পর মামলার রায় ঘোষণায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ রায়ের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
 
 
 
 
 
 
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন Luật-Tòa án ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন 105 Views আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে নানা সিদ্ধান্ত Luật-Tòa án আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে নানা সিদ্ধান্ত 53 Views মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সীমান্ত নিরাপত্তায় গুরুত্ব দিয়ে দেবহাটায় আইনশৃঙ্খলা সভা Luật-Tòa án মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সীমান্ত নিরাপত্তায় গুরুত্ব দিয়ে দেবহাটায় আইনশৃঙ্খলা সভা 82 Views ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড Luật-Tòa án ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড 63 Views মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের Luật-Tòa án মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের 80 Views বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড Luật-Tòa án বিয়ের ১০ বছর পরও যৌতুকের দাবি, স্ত্রী নির্যাতনে স্বামীর কারাদণ্ড 115 Views নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড Luật-Tòa án নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড 79 Views