কুলাউড়ার আলোচিত মনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কুলাউড়ায় ২০১৭ সালে পারিবারিক বিরোধের জেরে শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ ছিল..
Eidok-এ শেয়ার
কুলাউড়ার আলোচিত মনি হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত
 
 
 
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক ২০১৭ সালের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।
 
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা (পাবই) এলাকায় পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জেরে স্ত্রী রায়না বেগম এবং তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আঘাত করে হত্যাচেষ্টা চালান সালাউদ্দিন। এ সময় বোন রায়না বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।
 
রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।
 
দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর পর মামলার রায় ঘোষণায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ রায়ের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।
 
 
 
 
 
 
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল আইন-আদালত কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল 33 ভিউ জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী আইন-আদালত জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী 53 ভিউ ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন আইন-আদালত ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন 112 ভিউ আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে নানা সিদ্ধান্ত আইন-আদালত আশাশুনিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে নানা সিদ্ধান্ত 59 ভিউ মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সীমান্ত নিরাপত্তায় গুরুত্ব দিয়ে দেবহাটায় আইনশৃঙ্খলা সভা আইন-আদালত মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও সীমান্ত নিরাপত্তায় গুরুত্ব দিয়ে দেবহাটায় আইনশৃঙ্খলা সভা 84 ভিউ ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড আইন-আদালত ফরিদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড 69 ভিউ মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের আইন-আদালত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার: ১১৬ বার মৃত্যুদণ্ডের দাবি রাষ্ট্রপক্ষের 92 ভিউ