চাঁদপুর

চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস

​চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে..
Compartir en Eidok
চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস
Foto: archivo

চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস

​মেহেদী হাছান, ফরিদগঞ্জ:

​চাঁদপুর জেলার প্রথম হানাদারমুক্ত উপজেলা হিসেবে ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘৭১-এর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ।

চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস

​ফরিদগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

চাঁদপুরের প্রথম মুক্তাঞ্চল ফরিদগঞ্জ: বিজয়ের উল্লাসে উদ্‌যাপিত হলো হানাদারমুক্ত দিবস

 

​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। সভায় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য ইঞ্জিনিয়ার আবু তাহের, দেলোয়ার হোসেন পাটওয়ারী, বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমান্ডার আহসান উল্ল্যা চৌধুরী, বালিথুবা পূর্ব ইউনিয়নের তাফাজ্জল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের নুরুল আমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক আলী আক্কাছ প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং ফরিদগঞ্জে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন।

​উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ নভেম্বর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের প্রতিরোধে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় হানাদার বাহিনী তীব্র আক্রমণের শিকার হয়। পালিয়ে যাওয়ার সময় পাকিস্তানি সেনারা নিরস্ত্র মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালালে কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারান। সেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে চাঁদপুর জেলার প্রথম উপজেলা হিসেবে সেদিন হানাদারমুক্ত হয় ফরিদগঞ্জ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Noticias del distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 61 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Noticias del distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 68 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Noticias del distrito ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Noticias del distrito সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Noticias del distrito সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 46 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Noticias del distrito সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 82 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Noticias del distrito ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views