নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড

এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ১৪ বছর পর দুজনের ফাঁসির রায়..
שיתוף ב-Eidok
নাছিমাকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও শ্যালকের মৃত্যুদণ্ড
צילום: ארכיון

যৌতুকের দাবিতে স্ত্রীকে দীর্ঘদিন নির্যাতন এবং একপর্যায়ে শরীরে আগুন ধরিয়ে হত্যার দায়ে সাতক্ষীরায় স্বামী শওকত হোসেন ও তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই নারী আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলী (৪৭) এবং কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৪)। খালাসপ্রাপ্তরা হলেন শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তাঁর দ্বিতীয় শাশুড়ি ছবিরণ বিবি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০২ সালের নভেম্বর মাসে সদর উপজেলার ঘোনা কারিকরপাড়ার রইচউদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। মেয়ের সংসার টিকিয়ে রাখার আশায় তাঁর পরিবার এক লাখ টাকা দিলেও বাকি এক লাখ টাকার জন্য নির্যাতন বন্ধ হয়নি।

একপর্যায়ে ২০০৮ সালে শওকত দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়িসংলগ্ন আতিয়ার রহমানের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন নাছিমা। কিন্তু শওকত দ্বিতীয় স্ত্রীর কাছে বেশি সময় কাটাতে থাকেন এবং প্রথম স্ত্রী-সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন। এ নিয়ে পারিবারিক বিরোধ ও নির্যাতন আরও বাড়তে থাকে।

নির্যাতনের প্রতিকার চেয়ে নাছিমা স্বামীসহ চারজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় অভিযোগ করেন। ২০০৮ সালের ৩০ আগস্ট অভিযোগের শুনানিতে সংশ্লিষ্টদের হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। অভিযোগ প্রত্যাহার এবং বাবার বাড়ি থেকে আরও এক লাখ টাকা এনে দেওয়ার জন্য নাছিমাকে চাপ ও হুমকি দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৯ আগস্ট রাত ৮টার দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়িসংলগ্ন ভাড়া বাসায় নাছিমার ওপর হামলা চালানো হয়। তাঁকে মারধরের একপর্যায়ে ঘর থেকে বারান্দায় নিয়ে যাওয়া হয়। সেখানে শফিকুল তাঁর দুই হাত ধরে রাখেন এবং শওকত দেশলাই জ্বালিয়ে তাঁর ওড়না ও সালোয়ারে আগুন ধরিয়ে দেন। এতে নাছিমার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নাছিমার মা রাবেয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পরদিন শওকতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নাছিমার মৃত্যু হয়।

মৃত্যুর আগে চিকিৎসক ও পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নাছিমা তাঁর ওপর নির্যাতন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য দেন। পরবর্তী সময়ে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জুলফিকার আলী ২০১৩ সালের ১৮ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত বলে রায় দেন।

রায়ে শওকত হোসেন ও শফিকুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অপর দুই নারী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত  না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পরে বুধবার বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নজমুল হুদা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও রায় বহাল থাকলে তিনি আরও বেশি সন্তুষ্ট হবেন।

অন্যদিকে শওকত হোসেনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর আলী রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন חוק-בית משפט নারায়ণগঞ্জ সাত খুন: র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য প্রকাশ, বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন 53 Views অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল חוק-בית משפט অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্ত মোংলার বাদল 60 Views রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ חוק-בית משפט রাণীশংকৈলে ৫৮ শতাংশ জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ 171 Views ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি חוק-בית משפט ‘চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’—ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি 113 Views মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা חוק-בית משפט মেজর জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-হত্যার অভিযোগ: রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে 'দানবীয়' নৃশংসতার বর্ণনা 129 Views সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা חוק-בית משפט সাতক্ষীরায় ১৪ কার্টন জেলি পুশ চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা 113 Views রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা חוק-בית משפט রাজাপুরে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা 82 Views