সাতক্ষীরা

সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি

শ্যামনগরের তিন সাংবাদিকের ঘটনায় ক্ষোভ, সাতক্ষীরায় নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি..
Compartir en Eidok
সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধের দাবি, সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের সংহতি
Foto: archivo

সাংবাদিকদের রাজনৈতিক তকমা দিয়ে হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে শ্যামনগরের তিন সাংবাদিকের বিরুদ্ধে মব সৃষ্টি ও হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি সংহতি প্রকাশ করে অংশ নেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজনৈতিক তকমা দিয়ে শ্যামনগরের তিন সাংবাদিকের বিরুদ্ধে যেভাবে হয়রানি ও মব সৃষ্টির ঘটনা ঘটেছে, তা স্বাধীন সাংবাদিকতা এবং নাগরিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। জীবন বাঁচাতে তিনি ঘেরে আশ্রয় নিতে বাধ্য হন। একই দিনে একটি মিটিং থেকে মব সৃষ্টি করে দৈনিক আলোকিত প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ইয়াসিন মোড়লকে তুলে নিয়ে পুলিশের হাতে দেওয়া হয়।

এ ছাড়া মোহনা টেলিভিশনের যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকেও মব সৃষ্টি করে তাঁর গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা উল্লেখ করেন বক্তারা।

তাঁরা বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। সাংবাদিকদের রাজনৈতিক পরিচয়ের তকমা দিয়ে হেনস্তা করা, ভয়ভীতি দেখানো কিংবা জনতার নামে সংঘবদ্ধ চাপ সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত করার শামিল। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা; সেখানে সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন, তবে তা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত।

বক্তারা আরও বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা এবং স্থানীয় অনিয়ম, দুর্নীতি ও অসংগতির তথ্য জনসমক্ষে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এসব বিষয় সামনে আনতে গেলেই যদি সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টি, হয়রানি কিংবা মামলার ভয় দেখানো হয়, তাহলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। এতে শুধু সাংবাদিকরাই নন, সাধারণ মানুষও বস্তুনিষ্ঠ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হবেন।

তাঁরা বলেন, গণমাধ্যমের  কণ্ঠরোধ হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাস্তব প্রতিফলন দেখতে চান সাংবাদিক সমাজ। রাজনৈতিক মতাদর্শ বা পরিচয় যা-ই হোক, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিক যেন নির্যাতন, হয়রানি কিংবা মিথ্যা মামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে  শ্যামনগরের সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত ঘটনাগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিচয়ের অজুহাতে সাংবাদিক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তাদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি জাহিদা জাহান মৌ, ভিবিডির সাজেদুল ইসলাম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা রানী ও ল’ স্টুডেন্ট ফোরামের অহিদুল ইসলাম প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Noticias del distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 60 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Noticias del distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 67 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Noticias del distrito ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 33 Views সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু Noticias del distrito সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ট্রেইলারের চাপায় কর্মচারীর মৃত্যু 47 Views সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Noticias del distrito সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 46 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Noticias del distrito সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 82 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Noticias del distrito ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 25 Views