কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা

কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে হারুন ০১৭৬১৯৭৯৪০৯,01798032624 যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।..
Condividi su Eidok
কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা
Foto: archivio

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী যুবক শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা হাসিনা বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে প্রতিনিয়ত কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বাড়ির সামনে বসে এখনো সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন মা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।
নিখোঁজ শাওন মিয়াজী চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের উত্তর সেঙ্গুয়া মিয়াজী বাড়ির বাসিন্দা। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শাওনের বাবা মফিজ মিয়াজী জীবিকার তাগিদে বর্তমানে ওমানে প্রবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে মা হাসিনা বেগম এখন অনেকটা দিশেহারা। ছেলের ছবি মোবাইলে দেখলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিটি মুহূর্ত কাটছে সন্তান ফিরে আসার অপেক্ষায়। মায়ের বিশ্বাস, একদিন শাওন ফিরে এসে তাঁকে মা বলে ডাকবে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শাওন একজন সহজ-সরল স্বভাবের যুবক। তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে শাওনের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাওনকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁর মা ও পরিবারের সদস্যরা।
একদিকে প্রবাসী বাবা, অন্যদিকে সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত মা—সব মিলিয়ে শাওনকে ঘিরে পুরো পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। পরিবারের একটাই প্রত্যাশা, দ্রুত শাওনের সন্ধান মিলবে এবং সে সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসবে।
কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে হারুন ০১৭৬১৯৭৯৪০৯,01798032624 যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা

 

ছবিঃ কচুয়ায় ছেলে নিখোঁজ হওয়ায় মোবাইলে ছবি দেখে কাদছেন মা হাসিনা বেগম,ইনসেটে শাওন মিয়াজী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato