কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা

কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে হারুন ০১৭৬১৯৭৯৪০৯,01798032624 যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।..
分享到 Eidok
কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা
图片:来源收集

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন ১৮ বছর বয়সী যুবক শাওন মিয়াজী। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা হাসিনা বেগম। মোবাইল ফোনে ছেলের ছবি দেখে প্রতিনিয়ত কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বাড়ির সামনে বসে এখনো সন্তানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন মা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।
নিখোঁজ শাওন মিয়াজী চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়নের উত্তর সেঙ্গুয়া মিয়াজী বাড়ির বাসিন্দা। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শাওনের বাবা মফিজ মিয়াজী জীবিকার তাগিদে বর্তমানে ওমানে প্রবাসী। একমাত্র সন্তানকে হারিয়ে মা হাসিনা বেগম এখন অনেকটা দিশেহারা। ছেলের ছবি মোবাইলে দেখলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রতিটি মুহূর্ত কাটছে সন্তান ফিরে আসার অপেক্ষায়। মায়ের বিশ্বাস, একদিন শাওন ফিরে এসে তাঁকে মা বলে ডাকবে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শাওন একজন সহজ-সরল স্বভাবের যুবক। তাঁর নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের পাশাপাশি এলাকাবাসীও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে শাওনের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শাওনকে খুঁজে পেতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁর মা ও পরিবারের সদস্যরা।
একদিকে প্রবাসী বাবা, অন্যদিকে সন্তানের অপেক্ষায় অশ্রুসিক্ত মা—সব মিলিয়ে শাওনকে ঘিরে পুরো পরিবারে নেমে এসেছে বিষাদের ছায়া। পরিবারের একটাই প্রত্যাশা, দ্রুত শাওনের সন্ধান মিলবে এবং সে সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসবে।
কেউ শাওন মিয়াজীর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে হারুন ০১৭৬১৯৭৯৪০৯,01798032624 যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কচুয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ শাওন, ছেলের ছবি দেখে অঝোরে কাঁদছেন মা

 

ছবিঃ কচুয়ায় ছেলে নিখোঁজ হওয়ায় মোবাইলে ছবি দেখে কাদছেন মা হাসিনা বেগম,ইনসেটে শাওন মিয়াজী।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

হজযাত্রীদের জন্য বিমানভাড়া হ্রাস ও ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতার ঘোষণা সরকারের National হজযাত্রীদের জন্য বিমানভাড়া হ্রাস ও ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতার ঘোষণা সরকারের 9 Views নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা বিএনপি নেতাদের National নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা বিএনপি নেতাদের 38 Views নিষিদ্ধ উপাদান মেশানোয় দোহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা National নিষিদ্ধ উপাদান মেশানোয় দোহারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 36 Views সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ National সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ 59 Views আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন National আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন 51 Views জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের নতুন দিগন্ত উন্মোচন National জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের নতুন দিগন্ত উন্মোচন 89 Views প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসম্পৃক্ততার পূর্বাভাস National প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর: একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসম্পৃক্ততার পূর্বাভাস 98 Views