আমতলীতে এনএসএস"র নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ খালেদ মোশাররফ,
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Condividi su Eidok
আমতলীতে এনএসএস"র নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত
Foto: archivio
আমতলীতে এনএসএস
আমতলীতে এনএসএস
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের উদ্বোধনী দিনে বরগুনার আমতলীতে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় এসব কর্মসূচির আয়োজন করে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একটি বুথ স্থাপন করা হয়। আমতলী উপজেলা নাগরিক কমিটির সহযোগিতায় পরিচালিত বুথে নির্যাতনের শিকার নারীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রেখে ঘটনার তথ্য ও মতামত সংগ্রহ করা হয়। এ সময় আইনজীবী অ্যাডভোকেট লাইলী আক্তার (সামিরা মল্লিক) ভুক্তভোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
বুথটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল। তাঁরা এ উদ্যোগের প্রশংসা করে নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, তথ্য প্রদানকারী ভুক্তভোগী নারীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, আইনি ও সামাজিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিচার, সালিশ কিংবা আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে, দিবসটি উপলক্ষে আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ, নারী নেত্রী, যুব প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
ক্যাম্পেইনে বিভিন্ন হাটবাজার ও জনসমাগমস্থলে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন ১০৯ ও ৯৯৯ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।
সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, কোনো নারী যেন ভয়, লোকলজ্জা কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
 
সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার ও প্রচারাভিযানের ফোকাল রিয়াজুল ইসলাম জানান, ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং ২৭ নভেম্বর আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী ও তথ্য সংগ্রহ বুথ পরিচালনা করা হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Commenti 0

Nessun commento trovato

articoli Correlati

শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Notizie del distretto শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 30 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Notizie del distretto জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 22 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Notizie del distretto জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Notizie del distretto সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Notizie del distretto ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Notizie del distretto ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত Notizie del distretto ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকায় ২৮ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত 34 Views