আমতলীতে এনএসএস"র নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ খালেদ মোশাররফ,
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
Partager sur Eidok
আমতলীতে এনএসএস"র নারী নির্যাতন প্রতিরোধ দিবসে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত
Photo : collectée
আমতলীতে এনএসএস
আমতলীতে এনএসএস
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের উদ্বোধনী দিনে বরগুনার আমতলীতে তথ্য সংগ্রহ বুথ, শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় নাগরিক প্রকল্পের আওতায় এসব কর্মসূচির আয়োজন করে কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিবিডিপি)।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একটি বুথ স্থাপন করা হয়। আমতলী উপজেলা নাগরিক কমিটির সহযোগিতায় পরিচালিত বুথে নির্যাতনের শিকার নারীদের কাছ থেকে গোপনীয়তা বজায় রেখে ঘটনার তথ্য ও মতামত সংগ্রহ করা হয়। এ সময় আইনজীবী অ্যাডভোকেট লাইলী আক্তার (সামিরা মল্লিক) ভুক্তভোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
বুথটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল। তাঁরা এ উদ্যোগের প্রশংসা করে নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, তথ্য প্রদানকারী ভুক্তভোগী নারীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, আইনি ও সামাজিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিচার, সালিশ কিংবা আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে, দিবসটি উপলক্ষে আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও রিকশা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ, নারী নেত্রী, যুব প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
ক্যাম্পেইনে বিভিন্ন হাটবাজার ও জনসমাগমস্থলে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সহায়তা পেতে সরকারি হেল্পলাইন ১০৯ ও ৯৯৯ নম্বরসহ প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।
সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ বলেন, কোনো নারী যেন ভয়, লোকলজ্জা কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ।
 
সিবিডিপির প্রোগ্রাম ম্যানেজার ও প্রচারাভিযানের ফোকাল রিয়াজুল ইসলাম জানান, ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং ২৭ নভেম্বর আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী ও তথ্য সংগ্রহ বুথ পরিচালনা করা হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé