কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ

আয়োজকরা জানান, আগ্রহী তরুণদের ব্যবসায়িক ধারণাসহ আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।..
Auf Eidok teilen
কচুয়ায় তরুণ উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ দেশব্যপী ৫ হাজার উদ্যোক্তা খুঁজছে ব্যাংক, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ
Foto: Archiv

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোগ—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। লিড ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি, কচুয়া শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম এর সহযোগিতায় আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে কচুয়া উপজেলার ৩৬টি ব্যাংকের কর্মকর্তা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ কচুয়া উপজেলার আগ্রহী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।

বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক কচুয়া শাখার ব্যাবস্থাপক মো.মাহফুজুল ইসলাম। সভাপতির স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। তিনি তরুণদের নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ কর্মসূচির আওতায় অনূর্ধ্ব ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক ধারণা ও পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ ঋণ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে প্রদানের ব্যবস্থা রয়েছে। এর ফলে সম্ভাবনাময় তরুণরা আর্থিক সহায়তা নিয়ে নিজেদের ব্যবসায়িক স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন।
আইএফআইসি ব্যাংক পিএলসি কচুয়া শাখার ব্যবস্থাপক মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা লিড ব্যাংক, ইউসিবিএল চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ ফয়সাল হোসেন, আইএফআইসি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ ফরিদ আল মাহমুদ, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপক আহসান উল্যাহ ও সাংবাদিক মানিক ভৌমিক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আইএফআইসি ব্যাংক পিএলসির কচুয়া শাখার ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা কর্মকর্তা কার্তিক দেব নাথ।
বক্তারা বলেন, তরুণদের মধ্যে অনেক সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা রয়েছে। কিন্তু পর্যাপ্ত পুঁজি ও আর্থিক সহযোগিতার অভাবে অনেকেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারেন না। এ ধরনের অর্থায়ন কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ সময় উপস্থিত তরুণ উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

আয়োজকরা জানান, আগ্রহী তরুণদের ব্যবসায়িক ধারণাসহ আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক Bezirksnachrichten সীতাকুণ্ডে চকলেটের প্রলোভনে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক 7 Views সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Bezirksnachrichten সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 23 Views ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 6 Views সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Bezirksnachrichten সীতাকুণ্ডের কুমিরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 15 Views সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ Bezirksnachrichten সীতাকুণ্ডে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সচেতনতার ওপর গুরুত্বারোপ 24 Views বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন Bezirksnachrichten বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন 15 Views খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান Bezirksnachrichten খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান 19 Views