সাতক্ষীরা

শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

নিরাপদ সড়কের প্রত্যয়ে সাতক্ষীরায় বিআরটিএর প্রচারণা, লিফলেট বিতরণ ও মাইকিং
Bagikan di Eidok
শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
Foto: dikumpulkan

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু যানবাহনের চালকদের নয়, যাত্রী ও পথচারীদেরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, মানসম্মত হেলমেট ব্যবহার এবং সড়কে পারস্পরিক দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয় এ কর্মসূচিতে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করা এবং সড়কে চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ রোড শো অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বাস টার্মিনালে চালক, পরিবহন শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে যানবাহনের নির্ধারিত গতিসীমা মেনে চলা, অপ্রয়োজনে ওভারটেকিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত অনুসরণ এবং রাস্তা পারাপারে সতর্ক থাকার বিষয়ে প্রচারণা চালানো হয়।

এ সময় সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মোহাম্মদ জমির হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক রাজিউজ্জামান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা বলেন, সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক উদ্বেগ। এর ঝুঁকি কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, চালকদের দায়িত্বশীলতা এবং পথচারীদের ট্রাফিক বিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। একজন চালকের সামান্য অসতর্কতা যেমন প্রাণহানির কারণ হতে পারে, তেমনি পথচারীর অসচেতনতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবহনসংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করলেই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।

রোড শো চলাকালে পরিবহন শ্রমিক, চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা নিয়ে আগ্রহ দেখা যায়। স্থানীয়দের মতে, শুধু বিশেষ দিবস বা কর্মসূচিতে নয়, নিয়মিতভাবে বাস টার্মিনাল, গুরুত্বপূর্ণ মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এ ধরনের প্রচারণা চালানো প্রয়োজন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের চর্চা বাড়লে সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমবে এবং মানুষের যাতায়াত আরও নিরাপদ হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান Berita Kabupaten চিরিরবন্দরে কোথাও সন্ত্রাসী কার্যকলাপসহ অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে: হুইপ আখতারুজ্জামান 5 Views চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা Berita Kabupaten চাঁদপুরে অনিরাপদ খাদ্য উৎপাদন: আল-আকসা বেকারিতে পোকামাকড়সহ রুটি ও মালিকপক্ষের দায় এড়ানোর প্রবণতা 16 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ Berita Kabupaten সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 53 Views ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Berita Kabupaten ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 85 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন Berita Kabupaten ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 74 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা Berita Kabupaten শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 49 Views পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Berita Kabupaten পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 85 Views