১০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শকুনের বিলুপ্তি প্রতিরোধ সভা

প্রাকৃতিক ঝাড়–দার খ্যাত মহাবিপন্ন পাখী শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের বংশ বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকালে সুন্দরবনে শুরু হয়েছে দুইদিন ব্যাপি “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ্..
Eidok-এ শেয়ার
১০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শকুনের বিলুপ্তি প্রতিরোধ সভা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বন বিভাগ এ সভার আয়োজন করে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের করমজল এলাকার পশুর নদীতে “এমভি মালঙ্গী” জাহাজে অনুষ্ঠিত সভা উদ্বোধন করেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন  সংরক্ষক (সিসিএফ) মোঃ আমীর হোসাইন চৌধুরী। “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ”(এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন’) এর চেয়ারপারসন জেমিমা প্যারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট সংরক্ষণবাদী এনাম উল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।

দুইদিন ব্যাপী অনুষ্ঠিত সভায় এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়াসহ ১০টি দেশের ৪৫ জনেরও বেশী বিজ্ঞানী, সংরক্ষণবাদী, পশু চিকিৎসক, সরকারী কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্যা প্রোটেশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বনবিভাগ সুন্দরবনে এবার জাহাজে এ সভার আয়োজন করেছে।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, বাংলাদেশে এখন মহাবিপন্নপাখী  শকুনের সংখ্যা  মাত্র ২৪৮টি।  “সেভ”এর শুরু হওয়া এই সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।

১০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো শকুনের বিলুপ্তি প্রতিরোধ সভা

 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো দুটি চিমনি পরিবেশ ও জলবায়ু সাতক্ষীরায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ভাঙা হলো দুটি চিমনি 125 ভিউ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা পরিবেশ ও জলবায়ু সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা 76 ভিউ কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন পরিবেশ ও জলবায়ু কাপ্তাই ও রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনে নতুন প্রজাতির সাপের আধিক্য: জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ সংযোজন 113 ভিউ ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ পরিবেশ ও জলবায়ু ঢেউয়ের শক্তি প্রশমনে দেশীয় প্রযুক্তি, উপকূলের সবুজ বেষ্টনী রক্ষায় নতুন উদ্যোগ 88 ভিউ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ পরিবেশ ও জলবায়ু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে স্থবির চাঁদপুর: নিম্নআয়ের মানুষের আয়ের পথ রুদ্ধ 143 ভিউ ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের পরিবেশ ও জলবায়ু ঘূর্ণীঝড় আকভানের প্রভাব পড়েছে উপকূলের 124 ভিউ বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি পরিবেশ ও জলবায়ু বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডব: উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারি 83 ভিউ