সাতক্ষীরা

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ উদযাপনে সাতক্ষীরায় জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা..
Eidok-এ শেয়ার
শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা, শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে গৃহীতব্য কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস হত্যাযজ্ঞ বাঙালির ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়। স্বাধীনতার দ্বারপ্রান্তে সংঘটিত এ হত্যাকাণ্ডে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আদর্শ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই দিবসটির প্রকৃত তাৎপর্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা জেলার খবর কামারখন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 7 ভিউ কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জেলার খবর কচুয়া প্রেসক্লাবের আয়োজনে  গুণীজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 53 ভিউ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেলার খবর আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 66 ভিউ শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা জেলার খবর শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 55 ভিউ বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত জেলার খবর বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 74 ভিউ চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলার খবর চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 87 ভিউ মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন জেলার খবর মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 71 ভিউ