সাতক্ষীরা

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ উদযাপনে সাতক্ষীরায় জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা..
Partager sur Eidok
শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা
Photo : collectée

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা, শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সাতক্ষীরার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে দিবসটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ উপলক্ষে গৃহীতব্য কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতিকে মেধাশূন্য করার সেই নৃশংস হত্যাযজ্ঞ বাঙালির ইতিহাসে এক গভীর শোকাবহ অধ্যায়। স্বাধীনতার দ্বারপ্রান্তে সংঘটিত এ হত্যাকাণ্ডে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আদর্শ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই দিবসটির প্রকৃত তাৎপর্য প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতির মৃত্যু Nouvelles du district সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতির মৃত্যু 22 Views পোশাকশ্রমিকদের উস্কানি ঠেকাতে ভালুকায় শ্রমিক দলের অবস্থান কর্মসূচি Nouvelles du district পোশাকশ্রমিকদের উস্কানি ঠেকাতে ভালুকায় শ্রমিক দলের অবস্থান কর্মসূচি 8 Views বগুড়া ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ Nouvelles du district বগুড়া ডায়াবেটিক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ 20 Views চট্টগ্রামে ভূমি অফিস ও ট্রাফিক বক্সে পরিকল্পিত নাশকতা: নেপথ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা Nouvelles du district চট্টগ্রামে ভূমি অফিস ও ট্রাফিক বক্সে পরিকল্পিত নাশকতা: নেপথ্যে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা 23 Views কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Nouvelles du district কালাইয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 9 Views জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল Nouvelles du district জয়পুরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, প্রদর্শনীতে ২০টি স্টল 18 Views নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার Nouvelles du district নারীর নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কঠোর অঙ্গীকার 29 Views