ঝালকাঠি

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল ও পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।..
Auf Eidok teilen
ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ ও পরিসংখ্যান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Foto: Archiv

উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ

মোঃ ইমরান মুন্সি,​ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ফলাফল ও পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক খালেদ রাশিদুল হাসান খান। তিনি অর্থনৈতিক শুমারি-২০২৪ এর বিভিন্ন দিক ও প্রাপ্ত ফলাফল তুলে ধরেন।

​সেমিনারে বক্তারা জাতীয় ও স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভুল এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

​সেমিনারে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিসংখ্যান কার্যালয়ের কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো Bezirksnachrichten শুধু চালক নয়, পথচারীদেরও দায়িত্বশীল হতে হবে—সাতক্ষীরায় বিআরটিএর রোড শো 11 Views সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ Bezirksnachrichten সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা বৃদ্ধিতে সাতক্ষীরায় রিফ্রেশার প্রশিক্ষণ 24 Views ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন Bezirksnachrichten ভয়মুক্ত সমাজ ও নারীর নিরাপদ চলাচলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন 53 Views শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা Bezirksnachrichten শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান, সাতক্ষীরায় প্রস্তুতি সভা 48 Views পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Bezirksnachrichten পূবাইলে নৈবাড়ী বাইতুস সালাত জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 66 Views গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক Bezirksnachrichten গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ: টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক 24 Views পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ Bezirksnachrichten পুত্রবধূর ছোড়া ইটে রক্তাক্ত ৭২ বছরের শ্বশুর, থানায় অভিযোগ 100 Views