পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উ..
Eidokでシェア
পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
写真:提供

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উৎপাদন) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৩ ও ২৪ নভেম্বর সিসিডিবি পদ্মা সিসিআরসি (কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার) কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর বাস্তবায়নে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত ‘Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লোকাল রিসোর্স পার্সন পদ্মা সিসিআরসির সভাপতি মো. আব্দুর রহিম এবং চরলাঠিমারা সিসিআরসির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নারী-পুরুষ ও যুবকসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্টিংয়ের তৈরি পদ্ধতি, জৈব সার উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কেঁচো সার উৎপাদনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি নিজেদের বাড়িতে বা স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ উদ্যোগ সহায়ক হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

コメント 0

コメントがありません

関連記事

রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত 地区ニュース রামপাল উপজেলা বিএনপির সভাপতি তুহিনের পিতা-মাতার কুলখানি অনুষ্ঠিত 3 Views চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 地区ニュース চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 38 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 地区ニュース শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 38 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 地区ニュース জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 24 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 地区ニュース জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 59 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 地区ニュース সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 57 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 地区ニュース ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views