পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উ..
مشاركة على Eidok
পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ
الصورة: مجمّعة

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পরিবেশবান্ধব ও টেকসই জীবিকার প্রসার, জৈব সার উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং নারী ও যুবদের অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভার্মি কম্পোস্টিং (কেঁচো সার উৎপাদন) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

২৩ ও ২৪ নভেম্বর সিসিডিবি পদ্মা সিসিআরসি (কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্ট সেন্টার) কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর বাস্তবায়নে এবং Food for the Hungry Canada-এর অর্থায়নে পরিচালিত ‘Strengthening Women's Agency and Knowledge for Transformative Inclusion (SHAKTI)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লোকাল রিসোর্স পার্সন পদ্মা সিসিআরসির সভাপতি মো. আব্দুর রহিম এবং চরলাঠিমারা সিসিআরসির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল। এ ছাড়া উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নারী-পুরুষ ও যুবকসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্টিংয়ের তৈরি পদ্ধতি, জৈব সার উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কেঁচো সার উৎপাদনের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি নিজেদের বাড়িতে বা স্থানীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ উদ্যোগ সহায়ক হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার أخبار المنطقة চাকরির পেছনে না ছুটে ১৫০ মুরগিতে শুরু, এখন চারতলা খামার 27 Views মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা أخبار المنطقة মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা 52 Views ফরিদপুর শহরে মিজান’স কেয়ারের নতুন শাখার উদ্বোধন, চালু হচ্ছে ক্যামব্রিজের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা কার্যক্রম أخبار المنطقة ফরিদপুর শহরে মিজান’স কেয়ারের নতুন শাখার উদ্বোধন, চালু হচ্ছে ক্যামব্রিজের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা কার্যক্রম 102 Views গোপালগঞ্জে আর্থিক ও প্রশাসনিক অচলাবস্থা: মোবাইল ব্যাংকিং বন্ধসহ স্থবির জনজীবন أخبار المنطقة গোপালগঞ্জে আর্থিক ও প্রশাসনিক অচলাবস্থা: মোবাইল ব্যাংকিং বন্ধসহ স্থবির জনজীবন 69 Views নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত أخبار المنطقة নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত 80 Views নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত أخبار المنطقة নোয়াখালীতে খেলাঘর আসরের বর্ধিত সভা অনুষ্ঠিত 62 Views করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু أخبار المنطقة করুণা নয়, সমান অধিকার চাই—আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের নিয়ে তিন দিনব্যাপী মেলা শুরু 71 Views